News71.com
 Bangladesh
 06 Dec 18, 06:58 PM
 127           
 0
 06 Dec 18, 06:58 PM

১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে ॥

১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে ॥

নিউজ ডেস্কঃ আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে বিকেল ৫টায় বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন