News71.com
 Bangladesh
 06 Dec 18, 06:58 PM
 123           
 0
 06 Dec 18, 06:58 PM

আজ জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে তাবলিগ ও ওলামারা॥  

আজ জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে তাবলিগ ও ওলামারা॥   

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দাওয়াতে তাবলিগ ও ওলামা মাশায়েখরা। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি আমানুল হক। তিনি বলেন, গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানের ঘটনায় প্রশাসন নীরব ও রহস্যজনক ভূমিকা পালন করেছে। কাউকেই গ্রেফতার করা হয়নি।

 

আগামীকাল শুক্রবার বাংলাদেশের সব মসজিদে জুমার আলোচনায় এ বিষয়টি তুলে ধরা হবে এবং নামাজের পর সব জেলায় স্থানীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করা হবে। তিনি আরও বলেন, ২০১৯ সালের ইজতেমার প্রস্তুতিমূলক কাজে থাকা অবস্থায় গত ১ ডিসেম্বর নিজামুদ্দিনের মাওলানা সা’দপন্থী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিমের অনুসারীরা পুরো টঙ্গী ময়দানকে রণক্ষেত্রে পরিণত করে। সংবাদ সম্মেলনে তারা সাতটি দাবি তুলে ধরেন। সা’দপন্থীদের হামলায় আহত ৩৬ জনের একটি তালিকাও প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন