News71.com
 Bangladesh
 06 Dec 18, 06:58 PM
 122           
 0
 06 Dec 18, 06:58 PM

ভিকারুননিসা স্কুলের ছাত্রীদের আন্দোলন স্থগিত॥আজ থেকে আবার পরীক্ষা  

ভিকারুননিসা স্কুলের ছাত্রীদের আন্দোলন স্থগিত॥আজ থেকে আবার পরীক্ষা   

নিউজ ডেস্কঃ অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে অরিত্রীর আত্মহননের ঘটনার পর আন্দোলনে থাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের পক্ষ থেকে আনুশকা ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান। তিনি বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, আমরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো।


এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা। শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গতকাল বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ ডিসেম্বর নিজ বাসায় আত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন