News71.com
 Bangladesh
 07 Dec 18, 05:29 AM
 168           
 0
 07 Dec 18, 05:29 AM

বনানীতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বনানীতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার মহাখালীতে রাকিব (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত যুবক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেন তার পরিচিতজনরা। এ ঘটনায় নুরুল ইসলাম নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের পিতার নাম আলতাফ হোসেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক নাসির নামে এক যুবক রাকিবকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন। বনানী থানার (ওসি অপরেশন) সায়হান ওলি উল্লা জানান, নিহত রাকিব মহাখালীর ১৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। মহাখালী টি কলোনি মসজিদের পিছনে তাদের বাসা। ওই কলোনি এলাকায় কে বা কারা তাকে কুপিয়েছে সে বলতে পারে না পরে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মহাখালীর ১৯ নং ওয়াডের ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন