News71.com
 Bangladesh
 07 Dec 18, 05:36 AM
 174           
 0
 07 Dec 18, 05:36 AM

৩দিনের সফরে আজ বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ॥

৩দিনের সফরে আজ বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ॥

 নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করতে আজ শুক্রবার বিকেলে ৩ দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি আগামীকাল শনিবার ভাটিয়ারীর বিএমএ-তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন ।’ এছাড়া রাষ্ট্রপতি পরের দিন রোববার বিএনএ-তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮-তেও যোগ দেবেন বলেও জানান প্রেস সচিব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহম্মেদসহ সেনা , নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ উর্ধতন সামরিক কর্মকর্তারা এসকল অনুষ্ঠানে যোগদান করবেন। সকল কর্মসুচি শেষে আগামী রবিবার বিকালে রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন