News71.com
 Bangladesh
 07 Dec 18, 01:00 PM
 102           
 0
 07 Dec 18, 01:00 PM

বাংলাদেশের কোন এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  

বাংলাদেশের কোন এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ   

নিউজ ডেস্কঃ দেশের কোনও এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের বিদ্যুৎ ব্যবহারের চাহিদাও পাল্লা বাড়ছে। সে অনুযায়ী সারাদেশেই অবকাঠামো তৈরির কাজও চলছে। আমরা প্রস্তুত হচ্ছি ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মকে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আজ শুক্রবার কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়াস্থ আলফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি। সে লক্ষ্যে আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। শুধু খাল উদ্ধারের জন্যই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল উদ্ধারের চেষ্টাও চলছে। কাজ শেষ হলেই কেরানীগঞ্জের চিত্র পাল্টে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন– বিশিষ্ট ব্যবসায়ী হাজী মজিবুর রহমান, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন