News71.com
 Bangladesh
 08 Dec 18, 09:59 AM
 152           
 0
 08 Dec 18, 09:59 AM

খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তিনটি আপিলের শুনানি স্থগিত রাখল ইসি॥

খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তিনটি আপিলের শুনানি স্থগিত রাখল ইসি॥

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে তিনটি আপিল আবেদনের শুনানি নিয়ে রায় স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। নিম্ন আদালতে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরও শুনানি করবে কমিশন। খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তাই তার মনোনয়নপত্র বাতিল করে দেন। আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশনার বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে। শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্কের পর নির্বাচন কমিশন রায় স্থগিত করেছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন পর্যালোচনা করে পরবর্তীতে রায় দেবেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন