News71.com
 Bangladesh
 10 Dec 18, 06:26 AM
 166           
 0
 10 Dec 18, 06:26 AM

আওয়ামী লীগের সুসাশনেই দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে ॥ সোহেল তাজ  

আওয়ামী লীগের সুসাশনেই দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে ॥ সোহেল তাজ   

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মেদ এর পূত্র, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, পূর্বে দেশে অশান্তি, হানাহানি ছিল। গত ১০ বছরে তা দূর হয়েছে, দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এটি সম্ভব হয়েছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকার কারণে। গতকাল রবিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ নেতা মরহুম খালেদ খুররমের বাসভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ বলেন, আমার বোন আর আমি একই। আমাদের পরিবার বারবার নির্বাচনে অংশ নেয় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে নৌকা মার্কায় ভোট চাইছি।

সোহেল তাজ আরও বলেন, আমি কখনো নেতা হতে চাই না, আজীবন দলের একজন কর্মী হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। আমি এখনও নৌকা মার্কার একজন কর্মী। আমার পিতা মরহুম তাজ উদ্দীন আহমদ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দলের চরম সংকটে মা সৈয়দা জোহরা তাজ উদ্দিন দলের হাল ধরে ছিলেন। আমার ছোটভাই তানজিম আহমদ সোহেল তাজকে আপনারা দুই বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমাকেও আপনারা দুই বার নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, আবারও সুখে, দুঃখে আপনাদের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবার দোয়া ও সমর্থন কমনা করি। আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন