News71.com
 Bangladesh
 14 May 16, 07:24 PM
 1050           
 0
 14 May 16, 07:24 PM

জাবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক বলেন, "সাধ্যের মধ্যে সবটুকু দেয়ার চেষ্টা করেছি" কিন্তু কতটুকু!!

জাবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক বলেন,

সনজিৎ সরকার উজ্জ্বল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪,০০০ শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসার জন্য রয়েছে মাত্র দশ জন পূর্ণকালীন এবং সাত জন খণ্ডকালীন চিকিৎসক । এই সতের জন চিকিৎসক তিন ধাপে রোগীদের সেবা প্রদান করে থাকেন। জাবি মেডিকেল সেন্টারের কার্যক্রম চলে সকাল ৭.৩০/৮.০০ থেকে বেলা ২.০০ টা পর্যন্ত; দুপুর ২.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত এবং রাত ৮.০০টা থেকে সকাল ৭.৩০/৮.০০ টা পর্যন্ত । মাঝে মাঝেই শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, ‘রাতে এবং শুক্রবার সহ ছুটির দিনগুলোতে ডাক্তারদের অনেক সময় পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না প্রয়েজনীয় ঔষুধ’ ।

এছাড়া সেডিকেল সেন্টারে যে সাত ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে তাতেও ভুল রিপোর্ট প্রদানের অনেক নজির রয়েছে । মেডিক্যালে রোগীদের বেডের সংখ্যা মাত্র সাতটি , অক্সিজেন সিলিন্ডার রয়েছে তিনটি এর মধ্যে অকেজো দুটি। নবনির্মিত মেডিক্যাল সেন্টারে সবমিলিয়ে কক্ষ রয়েছে ১৬ টি । যদিও ভবনটি হওয়ার কথা ছিল চারতলা বিশিষ্ট । রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আছে মোট চারটি । একটি উপাচার্যের জন্য বরাদ্ধ, অন্য তিনটির মধ্যে দুটটির যান্ত্রিক অবস্থা খুবই দুর্বল । যেকোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স মৃত্যুর কারণ হতে পারে । ক্যাম্পাসের দায়িত্বশীল অনেকেই মনে করেন জাবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসা ব্যবস্থাপনা চলছে অপ্রতুল বাজেটে ।

এসব বিষয়ে জাবি মেডিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোজেজা জহুরা বলেন, শুধু চিকিৎসক নয় প্রয়োজনীয় অনেক কিছুরই ঘাটতি রয়েছে । আমি মেডিক্যাল সেন্টারের জন্য বাজেট বাড়ানোর প্রস্তাব করেছি । কিন্তু আমরা সাধ্যের মধ্যে সবটুকু দেয়ার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন আমরা মনে করি প্যারাসিটামল আর হিস্টারসিন ঔষুধ প্রয়োগের মধ্যেই যেন শিক্ষার্থীদের রোগ নিয়ন্ত্রিত থাকে, আমরা চাই না শিক্ষার্থীদের বড় ধরনের কোন রোগ হোক। ঔষুধ বাজেটের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই আনা হয় । আসলে আমরা বহিঃবিভাগীয় চিকিৎসা দিয়ে থাকি।

তিনি আরও জানান "কিছুদিন আগে আমাদের বসার ব্যবস্থাও ছিল না! তিনি বলেন রোগ নির্ণয়ের ব্যবস্থা একেবারে অপ্রতুল তবে প্রায় ৪০ বছর পর মেডিক্যাল সেন্টারে রোগ নির্ণয়সহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এসব আধুনিক যন্ত্রপাতির সুবিধা ক্যাম্পাসের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা পারেন তা তিনি বলতে পারে নি । ক্যাম্পাসের শিক্ষার্থীদের থেকে চিকিৎসক হিসেবে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো তাদের জন্যই। শুধু বলার আছে তারা যেন একটু ধৈর্য ধরেন । উল্লেখ্য উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ১৪ সেপ্টেম্বর ,২০১৪ ইং নবনির্মিত মেডিক্যাল সেন্টার উদ্বোধনের পর থেকে জাবি চিকিৎসা কেন্দ্রের সেবা পরিধি একটু হলেও বেড়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন