News71.com
 Bangladesh
 24 Feb 19, 11:41 AM
 142           
 0
 24 Feb 19, 11:41 AM

বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নয়নে সহযোগিতায় আগ্রহী কানাডা।।  

বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নয়নে সহযোগিতায় আগ্রহী কানাডা।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিমানবন্দরগুলোর উন্নয়ন, নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী কানাডা। আজ রবিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন এ আশ্বাস দেন। বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে বৈঠকে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দু’পক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন