News71.com
 Bangladesh
 24 Feb 19, 12:45 PM
 201           
 0
 24 Feb 19, 12:45 PM

ডাকসু নির্বাচন।।সাত দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ডাকসু নির্বাচন।।সাত দফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে রাখাসহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ রবিবার দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও ঢাবি ছাত্রদল সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এরপর দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এসময় নেতারা বলেন, নির্বাচনের তারিখ পেছানো এবং ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সাত দফা দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশাসন আমাদের কোনও আশ্বাস দেয়নি। আমরা এখনও প্রশাসনকে দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ছাত্রদলের সাত দফা দাবি হলো:- ন্যূনতম তিন মাস সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করার পর পুনরায় ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে। অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হলগুলো থেকে ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়া নিশ্চিত করার লক্ষ্যে ত্রিশ বছরের যে বয়সসীমা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। ছাত্র সংগঠনগুলোর প্রচারণার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা রাখা যাবে না। ছাত্র সংগঠনগুলোর কোনও প্রার্থী ও নেতাকর্র্মীদের হয়রানি, মামলা অথবা গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব হামলা ও নির্যাতন হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সব কমিটি গঠিত হয়েছে এগুলোর পুর্নগঠন করতে হবে। ডাকসুর গঠনতন্ত্রে সন্নিবেশিত ৫ (এ) অগণতান্ত্রিক ধারাটি সংশোধন করে ছাত্র সংসদ বিলুপ্তি অথবা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে এবং ৮ (এম) ধারাটি সংশোধন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন