News71.com
 Bangladesh
 24 Feb 19, 07:36 PM
 184           
 0
 24 Feb 19, 07:36 PM

সফল সেনা কমান্ডো অভিযান॥ নস্যাৎ বিমান ছিনতাইয়ের অপচেষ্টা, যাত্রী-ক্রু সকলেই নিরাপদ

সফল সেনা কমান্ডো অভিযান॥ নস্যাৎ বিমান ছিনতাইয়ের অপচেষ্টা, যাত্রী-ক্রু সকলেই নিরাপদ

নিউজ ডেস্ক: স্বল্পতম সময়ে একটি সফল অভিযান পরিচালনা করল বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোরা।তাদের দ্রুত ও সঠিক অভিযানের কারনে কোন প্রকার বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাডাই শেষ হল দুবাই গামি বাংলাদেশ বিমানের চিনতাই প্রচেষ্ঠা। প্রানে বাঁচল বিমানের ১৪২ জন যাত্রী ও ১০জন ক্রু। জানাগেছে গতকাল ২৪ ফেব্রুয়ারি রবিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ একজন যাত্রী কর্তৃক ছিনতাইয়ের অপচেষ্টা করা হলে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এসময় বিমানের ক্রুরা কৌশলে ১৪২ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে দেয়। তবে ছিনতাইকারী বিমানের একজন ক্রুকে জিম্মি করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ক্রুও বিমান হতে বের হয়ে আসে এবং বিমানটিতে শুধুমাত্র ছিনতাইকারী অবস্থান করে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহায়তা চাওয়া হয়।

উল্লেখ্য কুতুবদিয়ায় অনুষ্ঠিতব্য যৌথ অনুশীলনের জন্য সেনাবাহিনীর একটি চৌকস কমান্ডো দল আগে থেকেই চট্টগ্রামের নৌবাহিনী বেজ ইশাখা’য় অবস্থান করছিল। এমতাবস্থায় ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনা প্রধান জেনারেল আজিজ আহম্মেদ নির্দেশ দেন দ্রুততম সময়ে চট্টগ্রাম বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার। সেনা প্রধানের যথোপযুক্ত নির্দেশনা পেয়ে উক্ত কমান্ডো দলটিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ।পাশাপাশি ২৪ পদাতিক ডিভিশন হতে ৩৫ সদস্যের একটি কিউ আর এফ প্লাটুন উক্ত অভিযানে অংশগ্রহণের নিমিত্তে বিমান বন্দরে পৌঁছায়। জিওসি ২৪ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে এবং লেফটেন্যান্ট কর্নেল ইমরুল এর নেতৃত্বে ছিনতাইকারীকে আটক করার জন্য আনুমানিক সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে অভিযান শুরু করে সেনা বাহিনীর এই বিশেষ টিম।

অভিযানের শুরুতেই সেনাবাহিনীর পক্ষ থেকে পরিকল্পনা মাফিক ছিনতাইকারীকে আত্মসমর্পণের জন্য আহবান করা হলেও ছিনতাইকারী আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠে। এসময় ফোনে কথা বলে কৌশলে তাকে ব্যস্ত রাখা হয়। এমতাবস্থায় কৌশলে কমান্ডো দলটি ভীতরে প্রবেশ করে ও ছিনতাইকারীকে নিবৃত করার লক্ষ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।পরে গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারীকে বিমানের বাইরে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সেনা কমান্ডোদের তড়িৎ এবং সফল অভিযানের কারণে এই উদ্ভূত পরিস্থিতি মাত্র আট মিনিটেই নিয়ন্ত্রণে আসে। অবসান ঘটে বিমান ছিনতাই ব্যর্থ প্রচেষ্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন