News71.com
 Bangladesh
 25 Feb 19, 06:06 AM
 136           
 0
 25 Feb 19, 06:06 AM

ঢাকা উত্তরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ডিএনসিসি মেয়র প্রার্থী আতিকুল॥

ঢাকা উত্তরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ডিএনসিসি মেয়র প্রার্থী আতিকুল॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাষানটেক বাজার মোড়, ভাষানটেক বস্তি ও দেওয়ানপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দিন কাটিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ভাষানটেক বাজার মোড়, ভাষানটেক বস্তি ও দেওয়ানপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম একথা বলেন। তিনি মিরপুর কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সঙ্গে একত্রিত হয়েই কেবল ঢাকাকে একটি সুন্দর, সচল ও আধুনিক ঢাকায় রূপ দেওয়া সম্ভব। দিনভর প্রচারণায় আরও ছিল কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ আয়োজিত এক মতবিনিময় সভা। সভায় তিনি নারী শক্তিকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলার অঙ্গীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন