News71.com
 Bangladesh
 25 Feb 19, 07:15 AM
 126           
 0
 25 Feb 19, 07:15 AM

ময়ূরপঙ্খী বিমান ছিনতাইচেষ্টাকারী র‍্যাবের অপরাধী তালিকাভুক্ত পলাশ।।  

ময়ূরপঙ্খী বিমান ছিনতাইচেষ্টাকারী র‍্যাবের  অপরাধী তালিকাভুক্ত পলাশ।।   

নিউজ ডেস্কঃ দেশের রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টাকারী আগে থেকে র্যাাবের তালিকাভুক্ত অপরাধী। সেই তালিকা অনুযায়ী তার পরিচয় মো. পলাশ আহমেদ। আজ সোমবার বেলা ১২টার আগে র্যা বের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। অভিযানের পর বলা হয়েছিল, ক্রুকে ছিনতাইচেষ্টাকারী নিজের নাম মাহাদী বলে জানিয়েছে। র্যা বের বার্তায় বলা হয়, প্লেন ছিনতাইচেষ্টায় কমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসী র্যাছবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম পিয়ার জাহান সরদার।

র্যা ব আরও জানায়, প্লেনটি ঢাকা থেকে দুবাইগামী হলেও পলাশ ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। টিকেট অনুযায়ী তার নাম আহমেদ/মো. পলাশ। ফ্লাইটের ‘১৭এ’ আসনের যাত্রী ছিলেন তিনি। র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ঠিক কোন অপরাধের জন্য তিনি আমাদের ডাটাবেজে ছিলেন তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে উপযুক্ত সময়ে সেই তথ্য আমরা গণমাধ্যমের সঙ্গে শেয়ার করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন