News71.com
 Bangladesh
 25 Feb 19, 07:16 AM
 106           
 0
 25 Feb 19, 07:16 AM

ডাকসু নির্বাচন॥কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যা‌নেল‌ ঘোষণা  

ডাকসু নির্বাচন॥কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যা‌নেল‌ ঘোষণা   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই প্যানেল ঘোষণা করা হয়। আজ সোমবার পৌ‌নে ১১টায় ডাকসু ভব‌নের সাম‌নে সংগঠ‌নের আহ্বায়ক হাসান আল মামুন এই প্যা‌নেল ঘোষণা ক‌রেন। প্যানেল থেকে সহ-সভাপ‌তি প‌দে লড়‌বেন নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক প‌দে লড়বেন মোহাম্মদ রা‌শেদ খা‌ন ও সহ-সাধারণ সম্পাদক প‌দে ফারুক হো‌সেন। এই তিনজনই কোটা সংস্কার আন্দোছল‌নের যুগ্ম আহ্বায়ক ছি‌লেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে নির্বাচনের অন্য প্রার্থীরা হলেন- স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: এমিলি জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক: আকরাম হোসেন, সংস্কৃতি সম্পাদক: নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক: মামুনুর রশীদ (মামুন), ছাত্র পরিবহন সম্পাদক: রাজিবুল ইসলাম, সমাজ সেবক সম্পাদক: আখতার হোসেন। বাংলা‌দেশ সাধারণ ছাত্র অধিনকার সংরক্ষণ প‌রিষদের প্যানেল থেকে সদস্য পদে লড়বেন- উম্মে কুলসুম, রাইয়ান আব্দুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন, শাহরিয়ার আলম সৌম্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন