News71.com
 Bangladesh
 28 Feb 19, 08:26 AM
 159           
 0
 28 Feb 19, 08:26 AM

আগামীকাল সারাদেশে প্রথমবারের মতো উৎযাপিত হতে যাচ্ছে ভোটার দিবস, চলছে প্রস্তুতি।  

আগামীকাল সারাদেশে প্রথমবারের মতো উৎযাপিত হতে যাচ্ছে ভোটার দিবস, চলছে প্রস্তুতি।   

নিউজ ডেস্কঃ সারাদেশে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে নির্বাচন ভবনসহ সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে গিয়ে দেখা যায়, ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে সাজসজ্জার কাজ চলছে। ভবনের চারপাশে টাঙানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনারদের ছবি এবং ১ মার্চ ভোটার দিবস লেখা সম্বলিত নানা ব্যানার। র্যাশলির জন্য আনা হয়েছে নানা উপকরণ। ইসি কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচি পালনের কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে সকালে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র্যানলি হবে। বিকেল ৪টায় আলোচনা সভা হবে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান শেষ হবে।

স্থানীয় পর্যায়ের দিবস উদযাপনের বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, বিভাগ, জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ের দিবসটি উদযাপন উপলক্ষে আজ ও আগামীকাল সব আঞ্চলিক ও জেলা কার্যালয় আলোকসজ্জিত করা হবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় স্থানীয়ভাবে উদ্বোধন ও র্যা লির আয়োজন করা হবে। এ আয়োজনে অধিক সংখ্যক অংশগ্রহণকারী নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইসি। এরপর বেলা সাড়ে ১০টায় আলোচনা অনুষ্ঠান ও ভোটার সেবা কার্যক্রম, সাড়ে ১১টায় চা-চক্র এবং দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। ইসি কর্মকর্তারা আরও জানান, দিবসটি উদযাপন উপলক্ষে ইসি সচিবালয় থেকে বিভাগ, জেলা ও উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক পোস্টার সরবরাহ করা হচ্ছে। ১৯৯৬ সালের পর ২০০৮ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। ইসির তথ্য মতে, ২০০৮ সালের নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোটার ভোট দেন। এরপর আরও দুইবার টানা ক্ষমতায় এসেছে দলটি। এই সরকারের আমলেই প্রতিবছর পহেলা মার্চ ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে প্রায় ৪১ শতাংশ। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়ে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন