News71.com
 Bangladesh
 28 Feb 19, 12:37 PM
 117           
 0
 28 Feb 19, 12:37 PM

বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায় চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই।

বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায় চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই।

নিউজ ডেস্কঃ তথ্য, যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও টেলিকম খাতের চীনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে জেডটিই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠককালে এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) অংশগ্রহণকারী জেডটিই-এর নেতৃবৃন্দের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থসংশিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন। জেডটিই-এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটি সহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন। জেডটিই বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকরী অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন