News71.com
 Bangladesh
 01 Mar 19, 01:25 PM
 125           
 0
 01 Mar 19, 01:25 PM

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির আরও চার নেতা বহিষ্কার।

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির আরও চার নেতা বহিষ্কার।

নিউজ ডেস্কঃ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের আরও চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদপুর (পাবনা) উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকুল, ফরিদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসরিন পারভিন মুক্তি,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লিটন এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য জোসনা পারভিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ দুপুরে দলের অপর এক বিজ্ঞপ্তিতে চারজনকে বহিষ্কার করার কথা বলা হয়। এর আগে নয়জনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাচন ইস্যুতে এ পর্যন্ত বিএনপি ১৭ জনকে বহিষ্কার করল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন