News71.com
 Bangladesh
 09 Mar 19, 06:44 AM
 203           
 0
 09 Mar 19, 06:44 AM

কথা বলছেন চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের॥

কথা বলছেন চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেয়া হয়েছে। শ্বাসপ্রশ্বাসের সুবিধার্থে লাগানো নলটি সকালে খুলে নেয়ার পর তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল টিমের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।তিনি বলেন, কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে দু’একদিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন