News71.com
 Bangladesh
 17 Mar 19, 02:01 PM
 206           
 0
 17 Mar 19, 02:01 PM

পঞ্চম ঢাকা বাইক শো ২০১৯ এ নতুন মডেলের বাইকের সঙ্গে পরিচয় করালো হোন্ডা॥

পঞ্চম ঢাকা বাইক শো ২০১৯ এ নতুন মডেলের বাইকের সঙ্গে পরিচয় করালো হোন্ডা॥

নিউজ ডেস্ক: কনফারেন্স অ্যান্ড একজিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (সেমস) উদ্যোগে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম ঢাকা বাইক শো ২০১৯। বসুন্ধরায় ৩ নম্বর হলে ১৪-১৬ মার্চের এ প্রদর্শনীতে স্পোর্টি আর পাওয়ারফুল প্রোডাক্ট প্রদর্শন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)।তিন দিনের এ আসরে বিএইচএল পরিচয় করিয়ে দেয় নতুন মডেলের বাইক সিবি হরনেট ১৬০ আর-এর সঙ্গে। এই বাইকগুলো জোড়া ডিস্কওয়ালা কম্বি ব্রেক সিস্টেমের (সিবিএস)। বাইক অনুরাগীরা পরীক্ষামূলকভাবে এ বাইক চালিয়ে দেখার বিশেষ সুযোগ পেয়েছেন মোটর শোতে। ব্রেকিংয়ে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সিবিএস। ব্রেকিংয়ের সময় এটা দূরত্ব কমিয়ে স্থিতি বাড়ায়। ফলে ব্রেক করতে গিয়ে কম অভিজ্ঞতাসম্পন্ন চালকেরও আত্মবিশ্বাসে টান পড়ে না।অন-স্পট বুকিংয়ে বিএইচএলের নানা ধরনের উপহার ছিল। শুধু উপহার নয়, বাইক অনুরাগীদের জন্য প্রদর্শনীতে ডিজে শো, বাজনা বিট, র্যাফেল ড্র, ফ্যাশন শো আর মাইলেজ কনটেস্টের আনন্দ আয়োজন ছিল।বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সাবেক ট্রায়াল রেস বিশ্ব চ্যাম্পিয়ন মোতোহারু হোন্ডার ট্রায়াল শো। আরটিএল ৩০০ র্যালি বাইক নিয়ে এই শো দর্শকদের মুগ্ধ করেছে।

মি. মোতাহারু হন্ডা ট্রায়াল রেসিং শুরু করেন মাত্র ১৫ বছর বয়স থেকে। আস্তে আস্তে তিনি নিজেকে পরিণত করেন আন্তর্জাতিক এ ক্লাস রাইডারে। আর ২০০১ সালে জাপানে অনুষ্ঠিত বৈশ্বিক আসরে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন।এ ছাড়া ছিল অফ-রোড রেসিং বাইক সিআরএফ ৪৫০ র্যালির প্রদর্শনী। এটাকে বলা হয়ে থাকে, বিশ্বের সবচেয়ে কঠিন অফ-রোড রেসিং বাইক। বাংলাদেশের বাইক রেসারদের কথা বিবেচনায় রেখে বিএইচএল অবশ্য প্রদর্শন করেছে ১৫০ সিসি অফ-রোড রেসিং বাইকের নানা মডেল।মোটর শো প্যাভেলিয়নে আরও প্রদর্শিত হয় হোন্ডা ব্র্যান্ডেড জ্যাকেট, রাইডিং গ্লাভস, বাইকসজ্জার সরঞ্জাম। বুকিংয়ে র্যাফেল ড্র, পরীক্ষামূলক বাইক চালানো, সেলফি কনটেস্ট ছাড়াও অনুষঙ্গ ক্রয়ে ছিল আকর্ষণীয় উপহার। বিশেষ চমক ছিল দর্শনার্থীদের জন্য, সিবি হরনেট ১৬০ আর মডেলের বাইক তাদের জন্য থাকবে মেগা উপহার হিসেবে।মোটর শো টেস্ট রাইড এরিয়ায় গতকাল শুক্রবার বিএইচএল সাড়ম্বরে উদযাপন করে তাদের রকিং মডেলের প্রথম বর্ষপূর্তি। আকর্ষক এই অনুষ্ঠান উপভোগের সুযোগ পান ডিলারদের দ্বারা আমন্ত্রিত সিবি হরনেট ক্রেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন