News71.com
 Bangladesh
 17 Mar 19, 03:38 PM
 184           
 0
 17 Mar 19, 03:38 PM

সোজা পথে ঘি উঠবে না, বাঁকা পথে হাঁটতে হবে বিরোধীদের॥ সুলতান মনসুর এমপি

সোজা পথে ঘি উঠবে না, বাঁকা পথে হাঁটতে হবে বিরোধীদের॥ সুলতান মনসুর এমপি

নিউজ ডেস্ক: সরকারকে ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, খালেদা জিয়া জেলখানায় আর উনারা ভাবছেন এই দেশে থাকবেন। সোজা পথে ঘি উঠবে না। বাঁকা পথে হাঁটতে হবে। গত মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, সংলাপে বসতে বাধ্য হয়েছে সরকার। একবার না আরেকবার বসতে চেয়েছে। ৭ দফা বাস্তবায়ন চাই। খালেদা জিয়া জেলখানায় আর উনারা ভাবছেন এই দেশে থাকবেন। সোজা পথে ঘি উঠবে না। বাঁকা পথে হাটতে হবে। কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে যদি মেনে নেয় তবে ভালো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আজকের এই জনসভার প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন