News71.com
 Bangladesh
 18 Mar 19, 05:39 AM
 234           
 0
 18 Mar 19, 05:39 AM

হযরত শাহজালালে দুই নারী ক্রু'র অন্তর্বাসে মিলল ৩৬ সোনার বার॥

হযরত শাহজালালে দুই নারী ক্রু'র অন্তর্বাসে মিলল ৩৬ সোনার বার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ দুই নারী ক্রুকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইনসের ওই দুই নারী ক্রু অন্তর্বাসে লুকিয়ে সোনার বারগুলো এনেছিলেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় তাদের আটক করা হয়। আটক হওয়া দুই নারী ক্রু হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। শুল্ক কর্তৃপক্ষ ও এপিবিএন সূত্র জানায়, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। আর ফারজানা আফরোজের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সোনার বার। তারা অন্তর্বাসে লুকিয়ে এই সোনার বারগুলো আনেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন