News71.com
 Bangladesh
 19 Mar 19, 11:42 AM
 130           
 0
 19 Mar 19, 11:42 AM

আগামীকাল বুধবার নগর ভবনে গণপরিবহনের সমন্বয় বৈঠক॥

আগামীকাল বুধবার নগর ভবনে গণপরিবহনের সমন্বয় বৈঠক॥

নিউজ ডেস্ক: গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আগামীকাল বুধবার (২০ মার্চ) বিকাল ৪টায় বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এতে সভাপতিত্ব করবেন। এছাড়া এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, পুলিশ কমিশনার, চেয়ারম্যান বিআরটিসি/রাজউক /বিআরটিএ, মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন