News71.com
 Bangladesh
 19 Mar 19, 11:55 AM
 123           
 0
 19 Mar 19, 11:55 AM

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৯০৯ ডলার॥অর্থমন্ত্রী

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৯০৯ ডলার॥অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন, দেশের মানুষের আয় বেড়েছে। মাথাপিছু আয় বেড়ে ২০১৮-২০১৯ অর্থবছরে ১ হাজার ৯০৯ ডলার দাঁড়িয়েছে। যা গত বছর ছিল ১ হাজার ৭৫১ ডলার।মঙ্গলবার (১৯ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।এদিন বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানও উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী আরও জানান, দেশের মোট জিডিপি প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। গতবছর এ প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, আমাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো। এ কারণে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে।তিনি আরও বলেন, প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার, তা এখন হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন