News71.com
 Bangladesh
 22 Mar 19, 01:57 PM
 79           
 0
 22 Mar 19, 01:57 PM

যে দেশে যতো শিক্ষিত, সে দেশ ততো উন্নত: আমির হোসেন আমু

যে দেশে যতো শিক্ষিত, সে দেশ ততো উন্নত: আমির হোসেন আমু

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং যে দেশে যতো শিক্ষিত সে দেশ ততো উন্নত। এ জন্য বর্তমান সরকার শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রি-ভোকেশনাল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদফতর ৭০ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরু’র সভাপতিত্বে সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন।পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ বক্তৃতা করেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রবীণ রাজনীতিবীদ আমির হোসেন আমু বলেন, দেশ দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমারে অনেক ক্ষ কারিগররকার। এ জন্য ছেলে-মেয়েদের কারিগরী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন