News71.com
 Bangladesh
 04 Apr 19, 08:43 AM
 144           
 0
 04 Apr 19, 08:43 AM

৩০ সেকেন্ডের আন্দোলনে সরকার পতন হবে॥মিজানুর রহমান মিনু

৩০ সেকেন্ডের আন্দোলনে সরকার পতন হবে॥মিজানুর রহমান মিনু

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ৩০ সেকেন্ডের আন্দোলনে টর্নেডোর মতো সরকার পতন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। রাজশাহী মহানগর ও জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিনু আরও বলেন, সরকার জনগণের সঙ্গে ধোকা দিয়ে ক্ষমতায় আছে। জনগণের আন্দোলনে এই সরকারের পতন হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুগ্মসাধারণ সম্পাদক ওয়ালীউল হক রানা, যুবদল নেতা আবুল কালাম আজাদ সুইটসহ নগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন