News71.com
 Bangladesh
 05 Apr 19, 07:16 AM
 91           
 0
 05 Apr 19, 07:16 AM

নাটকীয়তার পর জিএম কাদের ফের জাপা কো-চেয়ারম্যান

নাটকীয়তার পর জিএম কাদের ফের জাপা কো-চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ কিছুদিন ধরে চলা নাটকীয় ঘটনার পর গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে আবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করা হলো। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ ৪ এপ্রিল, বৃহস্পতিবার এক ‘সাংগঠনিক নির্দেশে’ এ ঘোষণা দিয়েছেন। এরশাদের সই করা এই সাংগঠনিক নির্দেশে বলা হয়, ‘জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা- জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো (করেছেন)।’ জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই ‘নিয়োগ’ দেওয়া হয়েছে বলে নির্দেশে বলা হয়েছে। আজ ৪ এপ্রিল থেকেই এ নির্দেশ কার্যকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন