News71.com
 Bangladesh
 05 Apr 19, 07:17 AM
 116           
 0
 05 Apr 19, 07:17 AM

সিনিয়র সচিব হলেন ২ কর্মকর্তা

সিনিয়র সচিব হলেন ২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ সিনিয়র সচিব হলেন আরও দুইজন কর্মকর্তা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. আসাদুল ইসলাম ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন। এ নিয়ে সরকারে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১১। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। এর আগে, ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন