News71.com
 Bangladesh
 08 Apr 19, 12:21 PM
 70           
 0
 08 Apr 19, 12:21 PM

তামাকের ব্যাপারে আমরা আপোষহীনঃ এনবিআর চেয়ারম্যান

তামাকের ব্যাপারে আমরা আপোষহীনঃ এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা রয়েছে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার। সুতরাং তামাকের ব্যাপারে আমরা আপোষহীন। তরুণ, নারী এবং দরিদ্র জনগোষ্ঠিকে তামাকের ছোবল থেকে সুরক্ষা প্রদান করতে কার্যকর তামাক করের দাবিতে রবিবার এক প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা।

আলোচনা সভায় আত্মা’র প্রতিনিধি হিসেবে অংশ নেন মনির হোসেন লিটন, জয়েন্ট চিফ নিউজ এডিটর, একাত্তর টেলিভিশন; কাওসার রহমান, সিটি এডিটর, দৈনিক জনকন্ঠ; মীর মাশরুর জামান রনি, সিনিয়র নিউজ এডিটর, চ্যানেল আই; মর্তুজা হায়দার লিটন, চিফ ক্রাইম করেসপন্ডেন্ট, বিডিনিউজ এবং কনভেনর, আত্মা; নাদিরা কিরণ, নিউজ এডিটর, এটিএন বাংলা ও কো-কনভেনর, আত্মা; দৌলত আক্তার মালা, স্পেশাল করেসপনডেন্ট, দি ফাইনানশিয়াল এক্সপ্রেস; মিজান চৌধুরী, সিনিয়র রিপোর্টার, দৈনিক যুগান্তর ও কো-কনভেনর, আত্মা। আত্মা’র পক্ষ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য তামাক-কর বিষয়ক বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয় এবং প্রস্তাবনার একটি কপি এনবিআর চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন