News71.com
 Bangladesh
 21 May 16, 06:51 PM
 533           
 0
 21 May 16, 06:51 PM

বাগেরহাটের শরনখোলার ৩ হাজার বাড়িঘর প্লাবিত, সাউথখালীতে বেড়িবাঁধে ভাঙন ।।

বাগেরহাটের শরনখোলার ৩ হাজার বাড়িঘর প্লাবিত, সাউথখালীতে বেড়িবাঁধে ভাঙন ।।

নিউজ ডেস্কঃ প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে আজ দুপুরে সুন্দরবন ও বাগেরহাট উপকূল অতিক্রম করেছে ঘুর্ণিঝড় রোয়ানু। জোয়ারের সময় ঘুর্ণিঝড়টি অতিক্রম করায় সুন্দরবনসহ বাগেরহাটের নদনদী স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানিতে তলিয়ে যায় । বলেশ্বর নদীর জোয়ারের জলে বাগেরহাট জেলার শরনখোলা ইউনিয়নের পানি উননয়ন বোর্ডের ভেড়াবাঁধ ভেঁঙ্গে বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ।

জানাগেছে শরণখোলার বলেশ্বর নদীর প্রবল ঢেউ এবং জলোচ্ছ্বাসে উপজেলার ৩৫/১ পোল্ডারের বেড়ি বাঁধের সাউথখালী ইউনিয়নের বেশ কয়েকটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বেড়ি বাধের বাইরে বসবাসকারী খোন্তাকাটা, রায়েন্দা ও সাউখালী ইউনিয়নের প্রায় ৩ হাজার বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। গতকাল রাত ও আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারনা চালানোর ফলে শরণখোলা ও মংলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ১৫ হাজারের অধিক মানুষকে সরিয়ে নেয়া হয়। বন্ধ রাখা হয় মংলা বন্দরের পণ্য ওঠানামার কাজ। ঘুর্ণিঝড় রোয়ানুর কারনে সুন্দরবনের তেমন কোন ক্ষতি হয়নি। বাগেরহাটে কোন প্রানহানী বা ব্যাপক কোন ক্ষয়ক্ষতিও হয়নি বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।

শরনখোলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের উত্তর সাউথখালী ও বগী এলাকার বেড়িবাঁধের ৩টি জায়গাতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় তা সম্পূর্ণ বিলিন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেড়ি বাধের বাইরে বসবাসকারী এসব এলাকার সব মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন