
অরন্য অরনী : রাজধানীতে একই সাথে বেশীরভাগ রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ চলছে । চলছে নিত্য নতুন ফ্লাইওভারের নির্মানকাজ। ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবর্ষণের সাথে নির্মান ও সংস্কারের কাজে মাটি খোঁড়ার কারনে রাজধানিতে মাটি ও জল জমে কর্দমাক্ত হয়েছে ঢাকা । অনেক যায়গায় বড় বড় গর্তে জল জমে তৈরী হয়েছে মৃত্যুফাদ। পরিস্থিতি এতটাই নাজুক যে রাজধানি ঢাকার অনেক যায়গায় যানবাহন ও মানুষ চলাচলের সম্পুর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে ঢাকার রাস্তাঘাট । এক কথায় ঝড়, জল আর কাদামাটিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বেশীর ভাগ এলাকায় জীবনকে হাতে নিয়ে মানুষকে বের হতে হচ্ছে জরুরী প্রয়জনে কিংবা জীবন-জীবিকার তাগিদে।
উল্লেখ্য রোয়ানুর প্রভাবে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে জল জমে ঢাকার বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও দেখা যাচ্ছে নদীর মত জলের ঢেউ। রাস্তায় জল জমে থাকায় রাত থেকেই যানাবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবহণ শ্রমিকদের। এছাড়া বিভিন্ন জায়গায় জলের কারণে সিএনজি চালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। অতি বর্ষণের ফলে, জল-কাদামাটিতে নগরবাসীর জীবনযাপন হয়ে পড়ছে বিপন্ন।
রাজধানীর মোহাম্মাদপুর হাউজিং লিমিটেডের ৮ নম্বর রোডটি জলের নিচে ডুবে গেছে। নূরজাহান রোডের ভেতরে ছোট ছোট রাস্তাগুলো জলে ডোবানো। শিয়া মসজিদ সোনালী সংঘ মাঠের সামনের অংশ, মোহাম্মদপুর হাউজিং এর অংশবিশেষ,বছিলা রোডের অংশবিশেষ জলে ডুবে গেছে। বেইলী রোডের কিছু অংশ জলে ডুবলেও শান্তিনগর পুরো রাস্তা জলে তলিয়ে গেছে। এছাড়া শান্তিনগর থেকে রাজারবাগ যাওয়ার রাস্তায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মগবাজার ফ্লাইওভারের কাজ নির্মাণাধীন থাকায় ফ্লাইওভারের নিচে বিভিন্ন গর্তে প্রচুর জল জমেছে, হোসাফ টাওয়ার থেকে মৌচাক পর্যন্ত জলে ডুবে গেছে। প্রায় হাটু সমান জল জমেছে রাস্তায়। তবে এবার তুলনামূলকভাবে শ্যামলীতে খুব বেশি জলবদ্ধতা নেই তবে অবিরাম বৃষ্টিতে আদাবরের কিছু কিছু জায়গায় হালকা জল জমেছে। বনানী ওভারব্রিজের নিচে রাস্তা জলে পুরোটা ডুবে গেছে। বিমানবন্দর রাস্তাটির দু’পাশ জলে ডুবে গেছে।
রাজধানীর আসাদগেট,খামারবাড়ী মোর,মহাখালী রেলগেট, গুলশান-২ এ সামান্য পরিমানে জল জমেছে। তবে ওইসব এলাকায়র কোনো রাস্তাই জলে ডুবে যায়নি। মিরপুরের কাজীপাড়া এলাকায় রাস্তার দুই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে অফিসমুখী মানুষ প্রহর গুনছে বাসের জন্য। বৃষ্টির কারণে বাসের সংখ্যাও ছিল কম। শুধু বৃষ্টির ভোগান্তিই নয়, বাস না পাওয়ার ভোগান্তিতেও ছিলেন অফিসমুখী মানুষজন। তবে বৃষ্টি কমায় রাস্তার জল কমতে শুরু করেছে।
মালিবাগ এবং মগবাজারের ডাক্তার গলি, শান্তিনগর, গ্রিনরোড সহ কয়েকটি এলাকার বাসিন্দারা বাসা থেকে বের হতে কষ্ট পোহাতে হয়। মালিবাগ থেকে মগাবাজার যাবার পথে ডাক্তার গলিতে হাঁটুসমান জল জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তবে ভারি বর্ষণ কমে যাওয়ায় ঘন্টা দুয়েকের মধ্যে জমে থাকা বৃষ্টির জল নিচে নামতে শুরু করে।