News71.com
 Bangladesh
 27 May 16, 08:36 PM
 1377           
 0
 27 May 16, 08:36 PM

‘জয় বাংলা’ স্লোগানে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমনাইয়ের) নেতাকর্মী।।

‘জয় বাংলা’ স্লোগানে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমনাইয়ের) নেতাকর্মী।।

নিউজ ডেস্কঃ জয় বাংলা স্লোগানে ক্ষিপ্ত হয়ে চরমনাইয়ের মুরিদরা উচ্চ শিক্ষার দাবিতে আন্দোলনরত মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

‘বিতর্কিত’ শিক্ষানীতি বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চরমনাইয়ের সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দেলনরত ম্যাটস শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে চরমনাইয়ের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ম্যাটস আন্দোলনের কর্মী সুলতান পারভেজ জানান, আমরা আমাদের মতো উচ্চ শিক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্লোগানের মধ্যে আমরা জয় বাংলা স্লোগানও দিচ্ছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে চরমনাইয়ের লোকজন আমাদের জঙ্গি হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। ম্যাটস আন্দোলনের কর্মী সোহেল জানান, স্বাধীন বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে চরমনাইয়ের কর্মীরা উস্কানির নাম করে তাদের ওপর জঙ্গি হামলা চালায়।

হামলার বিষয়ে ম্যাটস আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নাহিদ খন্দকার বলেন, চরমনাইয়ের এক হুজুর তেড়ে এসে আমাদেরকে বলে তোমরা উস্কানি দিচ্ছ কেন? এ প্রশ্নের সঙ্গে সঙ্গেই হুজুররা আমাদের ওপর হামলা চালায়।
ম্যাটস আন্দোলনের মহাসচিব মুরাদ হোসেন জানান, আমরা ১২ দিন ধরে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছি কোনো সমস্যা হয়নি। কিন্তু ইসলামী আন্দোলনের (চরমনাইয়ের) নেতাকর্মীরা অযথা আমাদের সঙ্গে ঝামেলায় জড়ালেন।

এদিকে প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশ এ রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে এমনটা প্রত্যাশা করেননি বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শী পুলিশ কনস্টেবল নূর আলম জানান, কিছু বুঝে ওঠার আগেই এ রকম অপ্রীতিকর ঘটনা ঘটে।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১৬ই মে থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সারা দেশের শিক্ষার্থীরা। তাদের ৫ দফা দাবিগুলো হলো— উচ্চ শিক্ষার ব্যবস্থা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য নীতিমালা তৈরিসহ ভাতা প্রদান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন