News71.com
 Bangladesh
 29 May 16, 01:00 AM
 529           
 0
 29 May 16, 01:00 AM

যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচারের তোড়জোড় শুরু করছে বাংলাদেশ....

যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচারের তোড়জোড় শুরু করছে বাংলাদেশ....

নিউজ ডেস্ক: বাংলাদেশের সীমান্তে ত্রিপুরা, মেঘালয়, মণিপুরকে রাজ্যের পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হয় ১৯৭২ সালের ২০ জানুয়ারি। পাশে বাংলাদেশের জায়গায় যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন এটা হয় নি। বাংলাদেশের মুক্তির পর ভারতে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্তটি নেন। তার ছ’মাস পরই সিমলায় ইন্দিরা শীর্ষ বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর সঙ্গে। কাশ্মীরে শান্তি প্রয়াস অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক চুক্তি হয় ৩ জুলাই। বাংলাদেশ নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। কিন্তু ইন্দিরা-ভুট্টো আলাচোনায় যুদ্ধাপরাধী পাক সেনার বিচারের কথা ওঠে। চরম অপরাধি ১৯৫ পাকিস্তানি সেনা কর্তাকে বিচার করার প্রতিশ্রতি দেন ভুট্টো।

ভুট্টোর এতটা নরম হওয়ার পিছনে একটা অনেক কারণ ছিল । বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বাগে আনতে শেষ চেষ্টা করেছিলেন জুলফিকার আলী ভুট্টো।
‘স্কুপ ইনসাইড স্টোরিজ ফ্রম দ্য পার্টিশন টু দ্য প্রেজেন্ট’ বইতে সাংবাদিক কুলদীপ নায়ার লিখেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার ছ’দিন পর ২৩ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক জরুরি বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ফেডারেশন গঠনের জন্য ভুট্টো চাপ দেন মুজিবকে। এক বাক্যে সে প্রস্তাব উড়িয়ে দেন মুজিব। তিনি জানতেন, ১৯৬৩-তে যে মালয়েশিয়া-সিঙ্গাপুর ফেডারেশন গঠিত হয়েছিল, তার কী ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। ১৯৬৫-তে ফেডারেশন ভেঙে পূর্ণ স্বাধীনতা নিয়ে সিঙ্গাপুকে হাঁফ ছেড়ে বাঁচতে হয়।

কথা দিলেও কথা রাখতে পারেনি জুলফিকার আলী ভুট্টো। সেনাবাহিনীর ইচ্ছাতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কথাটি ছিল তার প্রলাম মাত্র। ১৯৭৮-এ তাঁর ফাঁসি হয়। দীর্ঘ দশ বছর পর তাঁর কন্যা বেনজির ভুট্টো সাধারণ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন। এক বছর পর ১৯৮৯-তে রাজনৈতিক সদিচ্ছা নিয়েই বাংলাদেশ সফরে যান তিনি। বাংলাদেশের সঙ্গে কথাবার্তায় সব দাবি পূরণের ইচ্ছে প্রকাশ করেন তিনি। তাতেও কোনো লাভ হয়নি। এক বছর পর তাঁকেও ছুঁড়ে ফেলে সেনাবাহিনী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন