News71.com
 Bangladesh
 02 Jun 16, 03:40 PM
 555           
 0
 02 Jun 16, 03:40 PM

আমরা ধরে দেই আর কিছুদিনের ভিতর ছাড়া পেয়ে যায় মাদক ব্যবসায়ীরা: বিজিবি মহাপরিচালক

আমরা ধরে দেই আর কিছুদিনের ভিতর ছাড়া পেয়ে যায় মাদক ব্যবসায়ীরা: বিজিবি মহাপরিচালক

নিউজ ডেস্ক: গ্রেপ্তার হওয়ার ২-৩ মাসের মধ্যে মাদক ব্যবসায়ীরা ছাড়া পেয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, আমরা ধরে দেই আর ২-৩ মাসের মধ্যে জামিনে বের হয়ে যায় মাদক ব্যবসায়ীরা। তাদের স্বল্প সময়ের মধ্যে কঠিন সাজার ব্যবস্থা না করা গেলে, মাদক ব্যবসা বন্ধ করা যাবে না।

আজ বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে বিজিবি মহাপরিচালক চলতি বছরে বিজিবির সার্বিক কর্মকাণ্ড ও সফলতা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মূল উদ্বেগের বিষয় হলো ইয়াবা ও ফেনসিডিল। এখন মাছের পেটে, মরিচের মধ্যে, ফুলের মধ্যে করে ইয়াবা আসছে, আমাদের একার পক্ষে এটা আটকানো সম্ভব না। আমাদের প্রতিবেশী দেশ, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সমাজের সবার সহযোগিতা প্রয়োজন ।

টেকনাফে ইয়াবার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ পেয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে বিজিবির মহাপরিচালক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটা সীমাবদ্ধতা আছে। কারও জিম্মায় মাদকদ্রব্য না পেলে আমরা তাকে আটক করতে পারি না।

তিনি আরও বলেন, আপনারা যেমন জানেন, আমরাও সে রকম জানি। এটুকু বলতে পারি, কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে ওকোনো বাধা নেই। এদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে এলাকা ছাড়াও হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন