News71.com
 Bangladesh
 05 Jun 16, 02:11 PM
 513           
 0
 05 Jun 16, 02:11 PM

বগুড়ার জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল........

বগুড়ার জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল........

নিউজ ডেস্ক: নিজের জায়গা ছাড়া হয়ে আশ্রিত অবস্থায় পাঠদান চলছে বগুড়া জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের। শহরের কেন্দ্রস্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে কৌশলে অন্যত্র সরিয়ে দিয়ে সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে প্রি-ক্যাডেট হাইস্কুল নামের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়। আর প্রাথমিক বিদ্যালয়ের স্থান হয়েছে আইন কলেজের একটি পরিত্যক্ত ভবনে। বিষয়টির সত্যতা স্বীকার করে তা সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানান জেলা প্রশাসক।

১৯৬৫ সালে রাজশাহী বিভাগীয় কমিশনার ৮ হাজার ১'শ ৮ টাকা ৮২ পয়সা দিয়ে ২৬ শতাংশ জমি হুকুম দখল করেন বগুড়া জলেশ্বরীতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের নামে। ১৯৭৩ সালে পহেলা জুলাই বিদ্যালটিকে সরকারিকরণ করা হয়। তবে ১৯৭৬ সালে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কিছু কুচক্রী মহল বিদ্যালটির বার্ষিক মিলাদ মাহফিলের কথা বলে শিক্ষার্থী ও শিক্ষককে বগুড়া আইন কলেজে নিয়ে যায়। এরপর থেকে নিজ জায়গায় আর ফিরতে পারেনি বিদ্যালয়টি।

শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকরাও নানা অসুবিধার মধ্যে পাঠদান করাচ্ছেন একই কক্ষে। শিক্ষকরা চান আশ্রিত হয়ে না থেকে তাদের নিজ জায়গায় ফিরতে। সেই সময় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সমঝোতার ভিত্তিতে ভাল একটি উচ্চ বিদ্যালয়ের স্থাপনের জন্য স্কুলটি স্থানান্তর করেছে বলে জানান প্রি ক্যাডেট হাই স্কুলের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি নাসিমুল বারী।

প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখল হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে শহরের অভিজাত এলাকায় জলেশ্বরীতলায় ২৬ শতাংশ জমির ওপর প্রি-ক্যাডেট হাই স্কুল ছাড়াও এর সামনে অংশে রয়েছে একটি মোবাইল কোম্পানির শো-রুম। বর্তমানে জলেশ্বরীতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় এক হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন