News71.com
 Bangladesh
 05 Jun 16, 07:43 PM
 1434           
 0
 05 Jun 16, 07:43 PM

খুলনার শোভনা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের চাঞ্চল্যকর অভিযোগের।। সত্যতা পেলে চেয়ারম্যানকে বরখাস্তের বিধান রয়েছে জানালেন জেলা প্রশাসক

খুলনার শোভনা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের চাঞ্চল্যকর অভিযোগের।। সত্যতা পেলে চেয়ারম্যানকে বরখাস্তের বিধান রয়েছে জানালেন জেলা প্রশাসক

খুলনা সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যে হলফ নামায় তথ্য গোপন করে জেলা প্রশাসকের দপ্তরে দাখিল করেছে। জেলা পুলিশের বিশেষ শাখার ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত সুরঞ্জিত কুমার বৈদ্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে দাখেলকৃত মনোনয়ন পত্রেও তথ্য গোপন করেছেন। উল্লেখ্য গত ১১ মে চেয়ারম্যান হিসেবে সুরঞ্জিত কুমার বৈদ্য শপথ নেন। এর আগে ৯ মে খুলনা জেলা প্রশাসকের নিকট ৫০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মিথ্যা হলফ নামা দাখিল করেছেন তিনি। সুরঞ্জিত কুমার বৈদ্য আওয়ামিলীগ প্রাথীর বিপক্ষে স্থানীয় সাংসদ তথা প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের আশীর্বাদপুষ্ট হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তাকে জেতানোর জন্য মন্ত্রী ও তার লোকজন মাঠে নামে এবং মন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে তিনি আওয়ামিলীগের দূর্গখ্যাত শোভনা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

তদন্তে জানাগেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা গ্রামের মৃত বিজয় বৈদ্যের ছেলে সুরঞ্জিত কুমার বৈদ্য জেলা পুলিশের তালিকভূক্ত চরমপন্থি ভয়ঙ্কর সন্ত্রাসী। পুলিশের দেয়া তথ্যমতে এখনও তার নামে ৫টি মামলা রযেছে। এর মধ্যে ২টি হত্যা, একটি অস্ত্র আইনের মামলা রয়েছে।

অপর একটি সূত্র জানায়, চরমপন্থি দল নিউ বিল্পবী কমিউনিস্ট পার্টি (মৃণাল) গ্রুপের সন্ত্রাসীরা ডুমুরিয়া সাংবাদিক নহোর আলীকে পিটিয়ে হত্যা করে। ওই মামলার অন্যতম আসামী ছিলেন সুরঞ্জিত কুমার বৈদ্য। আইনি মারপ্যাচে সুরঞ্জিত কুমার বৈদ্য নহোর আলী হত্যা মামলা থেকে খালাস পান। উল্লেখ্য সাংবাদিক নহোর আলী হত্যা মামলায় যদিও কোন হত্যাকারী দন্ডিত হননি।

গত ২০০৪ সালে পুলিশ সুরঞ্জিত কুমার বৈদ্যকে গ্রেফতার করে। দীর্ঘকাল হাজতে থেকে তিনি জামিনে মুক্তি পান। অথচ সুরঞ্জিত কুমার বৈদ্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। দাখিলকৃত মনোনয়ন পত্রে তথ্যে ব্যাপক কারচুপি করা হলেও অদৃশ্য কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়নি। মনোনয়ন পত্রে পেশা লেখা হয়েছে কৃষি অথচ ভোটার তালিকায় পেশা রয়েছে বেসরকারী চাকরী। জাতীয় পরিচয় পত্রে ঠিকানা ঢাকার অথচ বর্তমান ঠিকানা লেখা হয়েছে জিয়েলতলা গ্রামে।

এদিকে নির্বাচিত চেয়ারম্যানদের খুলনা জেলা প্রশাসকের দপ্তরে দাখিলকৃত ৫ ফর্দের হলফ নামায় সুরঞ্জিত কুমার বৈদ্য তথ্য গোপন করেছেন। হলফনামার প্রথম পাতায় ২.ক নম্বর ক্রমিকে বলা আছে কোন ফৌজদারী মামলার চার্জশীটভূক্ত (অভিযুক্ত) আসামী কিনা। থাকলে সে সকল মামলার বিবরণ লিপিবদ্ধ করতে বলা হয়েছে ২.খ নম্বর ক্রমিকে। এছাড়া ৩.ক নম্বর ক্রমিকে বলা হয়েছে তার বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা দায়ের হয়েছে কিনা। যদি হয়ে থাকে তবে সে সকল মামলার বিবরণ উল্লেখ করতে হবে ৩.খ নম্বর ক্রমিকে। কিন্তু সুরঞ্জিত কুমার বৈদ্য এ সকল বিষয় গোপন করে হলফনামা দাখিল করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুরঞ্জিত কুমার বৈদ্যের নামে ৫টি মামলা দায়ের হয়। মামলা গুলো হচ্ছে; ১.ডুমুরিয়া থানার মামলা নং ৫ (৭) ০৩; ২.ডুমুরিয়া থানার মামলা নং ৬(১১)৯৮; ৩. ডুমুরিয়া থানার মামলা নং ১০ (৩) ০০; ৪. ডুমুরিয়া থানার মামলা নং ৩(৪) ০৪ ও ৫. ডুমুরিয়া থানার মামলা নং ৬(৮) ০১। এ বিষয়ে সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, আমি কৃষক লীগের ডুমুরিয়া উপজেলা যুগ্ম আহবায়ক। আমাকে আওয়ামী লীগ বহিস্কার করতে পারে না। উপজেলা সভাপতির নির্দেশনা মোতাবেক আমি কাজ করছি। হলফনামায় তথ্য গোপন করেছেন কেন এমন প্রশ্ন করা হলে তিনি কিছু শোনা যাচ্ছে না বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

খুলনা জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান জানিয়েছেন, হলফনামায় তথ্য গোপন করা অপরাধ। অভিযোগ পেলে তথ্য গোপনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ি তথ্য গোপণের সত্যতা পাওয়া গেলে তথ্য গোপণকরলে অভিযুক্তকে বরখাস্ত করার বিধান রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন