News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:33 PM
 571           
 0
 08 Jun 16, 01:33 PM

কম্পিউটার ও তার খুচরা পার্টসের উপর আমদানি শুল্ক ২% বহাল রাখার দাবি: বাংলাদেশ কম্পিউটার সমিতির

কম্পিউটার ও তার খুচরা পার্টসের উপর আমদানি শুল্ক ২% বহাল রাখার দাবি: বাংলাদেশ কম্পিউটার সমিতির

নিউজ ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ রাখা হয়েছে। শুল্ক বাড়ালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পণ্য আমদানিতে সরকারের অগ্রাধিকার খাতের গুরুত্বকে বাধাগ্রস্ত করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিসিএসের ‘জাতীয় বাজেট ২০১৬-২০১৭ পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আলী আশফাক এক লিখিত বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন।

আলী আশফাক বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিসিএসের প্রাক-বাজেট প্রস্তাবের বেশ কিছু বিষয় প্রতিফলিত হয়েছে। এ জন্য আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো দৃষ্টি আকর্ষণের দাবি রাখে। বাজেট পাস করার আগে বিষয়গুলো পুনর্বিবেচনার প্রত্যাশা করছি।’

বিদায়ী অর্থবছরেও ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটর মনিটর আমদানি শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল। কিন্তু এবারের প্রস্তাবিত বাজেটে এই সুবিধা কমিয়ে ২২ ইঞ্চির স্থলে ১৯ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। অতএব স্বাভাবিক নিয়মেই মনিটরের আকার ১৯ ইঞ্চিতে সীমাবদ্ধ করা সমীচীন হবে না এবং এই আকার ২২ ইঞ্চি থেকে বৃদ্ধি করে ২৮ ইঞ্চি নির্ধারণ করা এখন সময়ের দাবি।’

খুচরা পর্যায়ে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির ওপর ব্যবসায়ী বা দোকানের ক্ষেত্রে আগে পরিশোধিত প্যাকেজ মূসকের সমপরিমাণ বহাল রাখার জন্য বিসিএসের পক্ষ থেকে প্রস্তাব করা হলেও প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ করা হয়েছে। প্যাকেজ মূসককে আগের মতো রাখার দাবি জানিয়েছে বিসিএস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সহসভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব সুব্রত সরকারসহ অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন