News71.com
 Bangladesh
 09 Jun 16, 11:19 AM
 560           
 0
 09 Jun 16, 11:19 AM

বরিশাল শিক্ষাবোর্ডের ভুলে প্রাণ গেল কোমলমতি শিক্ষার্থীর , এই ঘটনার দায় নেবে কে?

বরিশাল শিক্ষাবোর্ডের ভুলে প্রাণ গেল কোমলমতি শিক্ষার্থীর , এই ঘটনার দায় নেবে কে?

নিউজ ডেস্ক: ভালো ফলাফল অর্জনের খবরটি আর জানা হলো না বরিশালের এসএসসি পরীক্ষার্থী সর্বজিত ঘোষ হৃদয়ের। অকৃতকার্য হবার খবরে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। এর ৩ দিন পর জানা যায়, ৪.৬৭ শপেয়ে কৃতকার্য হয়েছে সে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সর্বজিতের বাবা। অবশ্য, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলছেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সর্বজিত ঘোষ। ১১মে শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে হিন্দু ধর্ম বিষয়ে তার ফলাফল অকৃতকার্য আসে। এ ঘটনা জানার পর সে একটি উঁচু ভবন থেকে ঝাপ দিলে তার মৃত্যু হয়। এর ৩ দিন পর ঐ বিষয়ে এ প্লাস সহ ৪.৬৭ পেয়ে কৃতকার্য হয়েছে বলে পুনরায় ফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। কিন্ত তার আগেই বোর্ড কতৃপক্ষের ভুলের কারনে ঝরে যায় সম্ভবনাময় একটি কোমল প্রান । এ ঘটনায় বিচার দাবী করেছেন সর্বজিতের বাবা।

সর্বজিতের বাবা শেখর ঘোষ জানান ‘ বরিশাল শিক্ষা বোর্ড বলছে যান্ত্রিক ক্রুটির কারণে এই ভুল হয়েছে। তারা কেন আরও সময় নিলো না। তাদের যান্ত্রিক ক্রুটির কারণে আমার ছেলেকে জীবন দিতে হয়েছে। এইটা কেমন ফলাফল, কেমন যান্ত্রিক ক্রুটি।’ ‘আমি এর সুষ্ঠু বিচার চাই’।

এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’ শুধু সর্বজিৎ-ই নয় শিক্ষা বোর্ডে এবার পরীক্ষকদের ভুলে অনেক শিক্ষার্থীর ফলাফল অস্বাভাবিক আসে। ফলাফল পুনঃ মুল্যায়নে ১ হাজার ১শ’ ৪১ জন কৃতকার্য হয়।

পরীক্ষকদের ভুলে বরিশাল বোর্ডের এসএসসির ফলাফলে এই বিপর্যয় বিষয়টি স্বীকার করলেন বরিশাল শিক্ষাবোর্ডের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রধান পরীক্ষক জুরান চক্রবর্তী। আর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন