News71.com
 Bangladesh
 14 Jun 16, 11:10 PM
 492           
 0
 14 Jun 16, 11:10 PM

নেত্রকোনায় রাখালকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০....

নেত্রকোনায় রাখালকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০....

নিউজ ডেস্ক: নেত্রকোনার মদনে এক রাখালকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ নারীসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় জুয়েল মিয়াকে (২৫) ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ১২ জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাইকুরিয়া গ্রামের আল-আমিন (৪০) ও একই গ্রামের সুলতু মিয়ার (৪৫) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে রুমেলা আক্তার, আমেনা আক্তার, আহেরা আক্তার, মিতু আক্তার,শাজাহান মিয়া, রুক্কু মিয়া, বাচ্ছু মিয়া, শহীদুল ইসলাম, আল-আমিন, হাইজুল ইসলামসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , সোমবার সন্ধ্যায় কাইকুরিয়া গ্রামের আল-আমিনের দুইটি গরু একই গ্রামের সুলতু মিয়ার বাড়িতে গিয়ে বিভিন্ন জাতের রূপনকৃত বেশ কয়েকটি চারা গাছ খেয়ে ফেলে। পরে এ ঘটনার জন্য আল-আমিনের গরুর রাখাল শরীফকে (১২) দায়ী করে সুলতু মিয়ার লোকজন তাকে মারধর করে।

এ ব্যাপারে মদন থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দুই পক্ষের লোকজনই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ নিয়ে আসেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন