News71.com
 Bangladesh
 19 Jul 16, 07:58 PM
 409           
 0
 19 Jul 16, 07:58 PM

মংলা কাষ্টম হাউসে তিনশ' কোটি টাকা বেশি রাজস্ব আদায়

মংলা কাষ্টম হাউসে তিনশ' কোটি টাকা বেশি রাজস্ব আদায়

 

নিউজ ডেস্ক: লোকবল সংকটসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে সোয়া তিনশত কোটি টাকার বেশি রাজস্ব আধায় করেছে মংলা কাষ্টম হাউস। বিগত ২০১৫-১৬ অর্থ বছরের জন্য মংলা কাষ্টম হাউসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৫৫ কোটি ৮ লক্ষ টাকা। তখন এই সময় মংলা কাষ্টম হাউস মোট রাজস্ব আদায় করেছে ২ হাজার ৯৬৮ কোটি ৫০ লক্ষ টাকা। আদায়কৃত রাজস্ব লক্ষ্য মাত্রার চেয়ে ৩ শত ১৩ কোটি ৪২ লক্ষ টাকা  বেশি।

আর একই ভাবে ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ২২.৮৬ ভাগ বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরে মংলা কাষ্টম হাউসে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৪১৬ কোটি টাকা।

মংলা কাষ্টম হাউসের কর কমিশনার ড. মোহাম্মদ আল-আমিন প্রামানিক বলেন, ২০১৪ অর্থ বছরের তুলনায় ২০১৫ -১৬ অর্থ বছরে পন্য খালাসের পরিমান বৃদ্ধি পেয়েছে মাত্র ২১ ভাগ। কিন্তু এই খালাসকৃত পন্যের ৫৫ ভাগই শূন্য হারে আমদানিকৃত পন্য। সে বিবেচনায় শুল্কযোগ্য পণ্যের পরিমান অনুমানিক ১৫-১৬ শতাংশ।

মংলা বন্দরে এই আমদানিকৃত পন্যের মধ্যে প্রধান রাজস্ব আদায়ের খাত হচ্ছে আমদানিকৃত গাড়ি। তিনি দাবি করে বলেন, কাজের স্বচ্ছতা, মিথ্যা ঘোষণা প্রতিহত করা, কর ফাঁকি উদঘাটন, পুরাতন মামলা নিস্পত্তি, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, প্রতিমাসে নিলাম অনুষ্টান, কর্মকর্তা-কর্মচারিদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

ড. মোহাম্মদ আল-আমিন প্রামানিক বলেন, গত অর্থ বছরে কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনতে মিথ্যা ঘোষণা উৎঘাটন থেকে জরিমানা ও অতিরিক্ত রাজস্ব  আদায় করা হয়েছে ৮৮.৪৬ কোটি টাকা। এটা পূর্বে কখনও সম্ভব হয়নি। একই সময়ে বিগত সময়ের পুরাতন মামলা নিস্পত্তি থেকে আদায় হয়েছে ১০.৫৫ কোটি টাকা।

শুল্কায়ন করে পন্য খালাসের পর পুনরায় সে পন্যর উপর বর্ধিত কর আদায় করা হয়েছে ৯.১ কোটি টাকা। বিগত১৯৯০ দশকে সিমেন্ট আমদানি করে পড়ে থাকা ব্যাংক গ্যারান্টি নগদায়ন থেকে আদায় হয়েছে ১৩.৪ কোটি টাকা। মোট রাজস্ব আদায়ের ১২১.৫১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে শুধুমাত্র কাজের স্বচ্ছতা আনয়নের মাধ্যমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন