News71.com
 Bangladesh
 28 Feb 24, 02:23 PM
 169           
 0
 28 Feb 24, 02:23 PM

কুতুবদিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল খালাস শুরু কাল॥ ৪৮ ঘণ্টায় পৌঁছবে পতেঙ্গায়

কুতুবদিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল খালাস শুরু কাল॥ ৪৮ ঘণ্টায় পৌঁছবে পতেঙ্গায়

নিউজ ডেস্কঃ গভীর সাগরে নোঙর করা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে লাইটারেজে (ছোট জাহাজ) করে না নিয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাসের জন্য সরকার সাত হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে। এ প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে গভীর সমুদ্রে নির্মাণ করা হয় ভাসমান জেটি। প্রকল্পটি ছয় মাস আগে উদ্বোধন করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি তেল পরিবহন সম্ভব হয়নি। ‘ইনস্টলেশন অব সিঙ্গল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক এ প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল ভাসমান জেটি ‘সিঙ্গল পয়েন্ট মুরিং’।

আগামীকাল বৃহস্পতিবার এই সিঙ্গল পয়েন্ট মুরিং থেকে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে প্রথমবারের মতো সমুদ্রের তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাঠানো হবে। প্রায় ১১০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে ৬০ হাজার টন ডিজেল পাঠাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ফলে এ খাতে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা।জানা গেছে, জার্মানির একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানি এই প্রকল্পের কাজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন