News71.com
 Bangladesh
 15 Apr 26, 11:21 AM
 20           
 0
 15 Apr 26, 11:21 AM

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মেডিকেলের ভর্তি আরও ২৫ শিশু॥  

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মেডিকেলের ভর্তি আরও ২৫ শিশু॥   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা ৮৮। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪৮২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ১১ শিশু। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন