News71.com
 International
 18 Aug 26, 12:10 PM
 4           
 0
 18 Aug 26, 12:10 PM

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানী তেলের বাজার॥

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানী তেলের বাজার॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।আল জারিরার প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেনের শুরুতেই দাম বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর ফিউচার বা দূরবর্তী সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে জুলাইয়ের শেষ সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দর ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের লেনদেনে দর ১ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলারে উঠেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন