News71.com
 International
 21 Sep 26, 11:39 AM
 1           
 0
 21 Sep 26, 11:39 AM

ইয়েমেনে তীব্র সংঘর্ষ॥৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত

ইয়েমেনে তীব্র সংঘর্ষ॥৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের মারিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। প্রায় ২৪ ঘণ্টার সংঘর্ষে হুতিদের নয়টি সামরিক যান ধ্বংস করা হয়েছে এবং সরকারি বাহিনীর হামলার মুখে অনেক যোদ্ধা বিভিন্ন অবস্থান থেকে পিছু হটেছে। রবিবার ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক গণমাধ্যম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে এসব তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত মারিবের দক্ষিণে হারেরব, মালা ও উম রাইশসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সরকারি বাহিনী বিমান ও ড্রোনের সহায়তায় হুতিদের হামলা প্রতিহত করে।

আল-হাতেমি বলেন, সংঘর্ষে ৮০ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন। বাকিরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এ সময় হুতিদের নয়টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী আরও জানিয়েছে, মারিব প্রদেশের বিভিন্ন সম্মুখসারিতে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এসব হামলায় যোদ্ধাদের সমাবেশস্থল, সামরিক রসদ ও শক্তিবর্ধক এবং সুরক্ষিত অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন