
আন্তর্জাতিক ডেস্ক: আইসিইউ থেকে বেরিয়েছেন ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরতে এখনও লেগে যেতে পারে কয়েক মাস। তাই রাহুল গান্ধীকে পুরোদমে মাঠে নামিয়েই এবার উত্তরপ্রদেশের রণকৌশল ঠিক করতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। দলের এক সূত্রের মতে জানা গেছে, সোনিয়া বারাণসীতে দলের প্রচারে যাওয়ার আগেই রাহুল উত্তরপ্রদেশের লখনউয়ে একটি সভা করেছিলেন।
কিন্তু জনতার যে ঢল সোনিয়ার রোড-শোতে নেমেছিল, তুলনামূলকভাবে তেমন সাড়া মেলেনি লখনউয়ে। কংগ্রেসের নেতাদের মতে, একটি কারণ হতে পারে, রোড-শোর মাধ্যমে বেশি সংখ্যার মানুষের কাছাকাছি আসা যায়। সোনিয়ার এখন যা শারীরিক অবস্থা, তাতে আগামী কয়েক মাস তার পক্ষে সভা সমাবেশে অংশ নেয়া সম্ভব হবে না।