News71.com
 International
 06 Aug 16, 12:30 PM
 420           
 0
 06 Aug 16, 12:30 PM

জলপাইগুড়ি সীমান্তে আগামী দুই মাস ১৪৪ ধারা।।

জলপাইগুড়ি সীমান্তে আগামী দুই মাস ১৪৪ ধারা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় টানা দু'মাস ১৪৪ ধারা জারি করেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা প্রশাসন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসক মুক্তা আর্য।

বিজ্ঞপ্তিতে জেলা শাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, ''জেলা প্রশাসনের কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে, জলপাইগুড়ি জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় যে পাচার এবং অবৈধ কার্যকলাপ চলছে যা সাধারণ জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে।''

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে বিশেষ করে চাল, ডাল, চিনি, লবণ নিয়ে যাবার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। শুধু তাই নয়, ট্রাকে করে গরু নিয়ে যাবার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ৩০০ মিটারের মধ্যে রাতে গরু জমায়েত করা যাবে না। আগামী ১৩ আগস্ট থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জেলাশাসক মুক্তা আর্য জানান। উল্লেখ্য, অক্টোবর মাসের শুরুতেই রয়েছে বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পুজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন