News71.com
 International
 06 Aug 16, 01:10 PM
 480           
 0
 06 Aug 16, 01:10 PM

হাওড়া স্টেশনের নিচ দিয়ে চলবে মেট্রো রেল ।।

হাওড়া স্টেশনের নিচ দিয়ে চলবে মেট্রো রেল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মাটির ওপরে চলবে ট্রেন আর নিচে দিয়ে আসা-যাওয়া মেট্রো রেল- এমনটাই হতে চলেছে কলকাতায়। বিস্তর আলোচনা ও নানা কারিগরি দিক বিবেচনা করে অবশেষে হাওড়া স্টেশনের নিচ দিয়ে মেট্রো চলাচলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাটির নিচ দিয়ে লাইন নির্মাণের সময় যাতে হাওড়া রেলওয়ে স্টেশনসহ আশপাশের স্থাপনায় যাতে কোনো ক্ষতি না হয়- এ বিষয়টি নিয়ে নানা আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সুড়ঙ্গ কাটার সময় কম্পনের বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ 'সেন্সর'ও লাগাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, প্রায় ৬০০ মিটার সুড়ঙ্গ হাওড়া স্টেশনের তলা দিয়ে কাটা হবে।

এই সুড়ঙ্গ গিয়ে পড়বে গঙ্গার সামনে। গঙ্গার তলায় সুড়ঙ্গ কেটে তার মধ্য দিয়ে লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা আগেই ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এখনও কিছু ছাড়পত্রের জন্য আটকে আছে গঙ্গার তলায় সুড়ঙ্গ কাটার কাজ। ছাড়পত্র পেতে দেরি হওয়ায় দৈনিক ৩০ থেকে ৪০ লাখ রুপি খরচ বাড়ছে। তবে মেট্রো প্রকল্পের কর্মকর্তারা জানান, শিগগির এ বিষয়ে ছাড়পত্র মিলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন