
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে নতুন করে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে করে প্রায় ৩০০জন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
জানা গেছে, কাশ্মীরের বুদগাম জেলার চাদোরা এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। তখন এই সময় গুলিতে মোহাম্মদ মকবুল (৪৫) নিহত হন। মকবুলের মৃত্যুর পর ঐ জেলায় আরো বেশি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খানসাহেব এলাকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে করে জহুর আহমেদ নামে এক ব্যক্তি নিহত হন। সোপোরে সংঘর্ষকালে আরো একজন বেসামরিক নাগরিক নিহত হন।
গত চার সপ্তাহে কাশ্মীরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজারের মতো ব্যক্তি। এছাড়া প্যালেট গানে আহত হয়ে শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন।
গত ৯ জুলাই হিযবুল মুজাহিদীনের জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে সেখানে কারফিউ চলছে।