News71.com
 International
 06 Aug 16, 07:00 PM
 452           
 0
 06 Aug 16, 07:00 PM

বাংলাদেশে জঙ্গী হামলা আরো বাড়তে পারে ।। ইউরোপোল

বাংলাদেশে জঙ্গী হামলা আরো বাড়তে পারে ।। ইউরোপোল

 

নিউজ ডেস্কঃ নেদারল্যান্ডসভিত্তিক ইউরোপিয়ান পুলিশ অফিস (ইউরোপোল) জানিয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জঙ্গি হামলা আরও বাড়তে পারে। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। ইউরোপোলের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএস ও আল-কায়েদার শাখা তৈরি এবং বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনাবলি ওই অঞ্চলগুলোতে ভবিষ্যৎ হামলা ও অপহরণ আরও বৃদ্ধি করতে পারে। ওই প্রতিবেদনে আরও বলেছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) ১জন পাকিস্তানি পণ্ডিত ও ৩জন ব্লগারের (নাস্তিক ও ধর্মদ্রোহী বিবেচনায় ২জন বাংলাদেশি ও ১জন পাকিস্তানি) হত্যার দায় স্বীকার করেছে।

ওই প্রতিবেদনে ২৮শে সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশে ১জন ইতালীয় নাগরিক এবং ৩ই অক্টোবরে ১জন জাপানি নাগরিককে হত্যার ঘটনাকে হিট অ্যান্ড রান টেররিস্ট অ্যাটাক হিসেবে চিহ্নিত করা হয়, যার দায় পরে আইএস স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়। আইএস বাংলাদেশের শিয়া সম্প্রদায় ও বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ওপর আরও আক্রমণ চালানোর দাবিও করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন