
আন্তর্জাতিক ডেস্ক: প্রবীণ বিজেপি নেতা ব্রিজপাল তেওটিয়ার উপর হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিয়াবাদে তার কনভয়কে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে AK-47 থেকে ১০০ রাউন্ড গুলি চালানো হয় বিজেবি নেতার উপর।
এই গুলিতে আহত ব্রিজপালকে নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিষয়ে চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় ৫ জন আহতও হয়েছেন। এই ঘটনায় আহতদের গাজিয়াবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বন্দুকধারীরা টয়োটা গাড়ি থেকে নেতার স্করপিয়োতে গুলি চালায়। দলের বেশ কিছু নেতা ইতোমধ্যেই দেখতে গিয়েছেন তেওটিয়াকে। কিন্তু হামলার কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। এই হামলার ঘটনায় খোঁজ চলছে দুষ্কৃতীদের। এতে করে আরও বাড়ানো হয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা।